যেভাবে কাজ করে
কী কাজ করতে হবে লিখে দিন বা কোনো ডকুমেন্ট অ্যাটাচ করুন। সোর্সসহ উত্তর আর পুরো ড্রাফট সাথে সাথেই রেডি হয়ে যাবে। এক ক্লিকেই দরকার মতো এডিট করে ফরওয়ার্ড করে দিতে পারবেন।
যা যা পারে
দপ্তর এআই বাংলা ভাষা আর দাপ্তরিক রীতি মেনে কাজ করে।
অফিস আদেশ, বিজ্ঞপ্তি, নোট বা আধা-সরকারি পত্র দাপ্তরিক রীতি মেনে ড্রাফট করে দিবে; পরে ছোট বা আরও আনুষ্ঠানিক করেও দিবে।
নির্দেশমালা, পরিপত্র ও বিধি থেকে সূত্রসহ সরাসরি উত্তর দিবে।
PDF, Word, Excel, PowerPoint, CSV বা টেক্সট ফাইল দিন - সারসংক্ষেপ, প্রশ্নের উত্তর ও দরকারি তথ্য বের করে দিবে।
রেকর্ডিং, নোট বা প্রেজেন্টেশন থেকে সিদ্ধান্তসহ খসড়া কার্যবিবরণী বের করে দিবে।
ক্রয় ও দরপত্র নথি পিপিআর অনুযায়ী যাচাই করে দিবে।
একাধিক আইন বা নীতিমালার ধারা মিলিয়ে কোথায় মিল, কোথায় অমিল - দেখিয়ে দিবে।
স্ক্যান বা ছবির লেখা (ওসিআর) পড়ে দিবে, ছবিতে কী আছে সেটাও বলে দিবে।
বাংলা লেখার ভুল বানান ও ব্যাকরণের ভুল ধরে ঠিক করে দেখাবে - লেখা, ছবি বা ফাইল যেকোনোটি থেকে।
বাংলা, ইংরেজি বা অন্য যেকোনো ভাষায় অনুবাদ, পছন্দের সুরে - একটি বাক্য থেকে পুরো ফাইল পর্যন্ত।
কাজের ধাপ বা অনুমোদন প্রক্রিয়া বললেই ফ্লোচার্ট এঁকে দিবে; পরে বদলানোও যাবে।
লিখে বা ছবি দিয়ে অংক দিন - হিসাব যাচাই করে ধাপে ধাপে সমাধান দিবে।
Excel, CSV বা টেবিলের ছবি থেকে মোট, গড়, সবচেয়ে বেশি আর সবচেয়ে কম মান, সাথে চার্টও বের করে দিবে; ফলাফল Excel-এ ডাউনলোড করা যায়।
বিষয় বা ফাইল থেকে স্লাইড সাজিয়ে দিবে, PowerPoint (PPTX) হিসেবে ডাউনলোড করা যায়।
রেকর্ডিং আপলোড করলে কে কী বলেছেন আলাদা করে লিখে দিবে।
কথা বলে লিখুন, উত্তর শুনে নিন, কিংবা যেকোনো লেখার ভয়েসওভার (অডিও ফাইল) বানিয়ে ডাউনলোড করুন - নারী বা পুরুষের ভয়েসে, বাংলায়।
ড্রাফট সরাসরি এডিট করুন আর PDF বা Word হিসেবে ডাউনলোড করে নিন।
উত্তর বা নথির যেকোনো অংশ সিলেক্ট করে ব্যাখ্যা, সারসংক্ষেপ, অনুবাদ বা বানান যাচাই চেয়ে নিন।
রোজকার প্রশ্ন, কোনো কিছু বুঝিয়ে দেওয়া বা লেখায় সাহায্য - কথা বলার মতো করে উত্তর দিবে।
প্রাইভেসি ও সিকিউরিটি
দপ্তর এআই পুরোটাই সরকারের নিজস্ব সার্ভারে চলে। কোনো নথি, প্রশ্ন বা তথ্য কখনো বিদেশি ক্লাউড বা থার্ড-পার্টি সার্ভারে যায় না।
মডেল আর সব ডেটা দেশের ভেতরেই থাকে - বাইরের কোনো সার্ভারে যায় না।
ডেটা জমা থাকা অবস্থায় আর আসা-যাওয়ার সময় - দুইভাবেই এনক্রিপ্ট করা।
কে কী দেখতে পারবে সেটা ঠিক করা থাকে, আর প্রতিটি কাজের অডিট লগ রাখা হয়।